ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীসহ করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী

সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী কোনো রকমের উপসর্গ ছাড়াই বুধবার করোনা টেস্ট করিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বাসাতেই আইসোলেশনে আছেন, শারীরিকভাবে তেমন কোনো জটিলতা নেই।


মন্ত্রীর সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের চারদিন আগেই করোনা শনাক্ত হয়। তিনিও বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন তারা।।

ads
ads
ads

Our Facebook Page